• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

সংস্কার প্রশ্নে সরকারের গড়িমসির অভিযোগ এনসিপির

জাতীয় নাগরিক পার্টি-র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকার টালবাহানা করছে। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত

সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক বৈঠক

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমান যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এ সভা শুরু হয়।

বিস্তারিত

ঈদ পর্যন্ত রাত ১০টা খোলা থাকবে মার্কেট-শপিংমল

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ১২ মে থেকে ঈদ পর্যন্ত দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার এক ভিডিওবার্তায় এ তথ্য জানান দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

বিস্তারিত

বিপিএলে বড় আর্থিক ক্ষতির কথা জানাল বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-এর একাদশ আসর আয়োজন করতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রায় ১৪ থেকে ১৬ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

বিস্তারিত

হরমুজে আটকে থাকা জাহাজগুলোর পাশে দাঁড়ানোর ঘোষণা ইরানের

ইরান হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোর জন্য জরুরি সহায়তার ঘোষণা দিয়েছে। দেশটির বন্দর ও সামুদ্রিক সংস্থা জানিয়েছে, ইরানের বন্দরগুলো জাহাজগুলোকে কারিগরি সহায়তা, জ্বালানি, খাদ্য, চিকিৎসাসেবাসহ প্রয়োজনীয় সব ধরনের সামুদ্রিক সেবা দিতে প্রস্তুত রয়েছে।

বিস্তারিত

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে মাঠ ছাড়ছে সেনাবাহিনী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং পুলিশ বাহিনীর কার্যক্রম স্বাভাবিক হওয়ায় পর্যায়ক্রমে সেনাবাহিনী প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিস্তারিত

বিদ্যুতের দাম বাড়েনি এখনো, নবায়নযোগ্য জ্বালানিতে জোর সরকারের

বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সৌর ও বায়ুবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।

বিস্তারিত

হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ, কঠোর বার্তা পরিবারের

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে অংশ নিয়ে হাদির ছোট বোন শরীফ মাসুমা হাদি বলেন, তারা কান্না করতে নয়, বিচার আদায় করতেই রাজপথে নেমেছেন।

বিস্তারিত

চিকিৎসক আনিকাকে বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম আগামী ১৩ মে বিয়ের পিঁড়িতে বসছেন। তার হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি, তিনি পেশায় একজন এমবিবিএস চিকিৎসক।

বিস্তারিত

মাইলস্টোন বিমান দুর্ঘটনা: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বিস্তারিত