বিরল রেকর্ড গড়লেন ক্যারিবিয়ান ক্রিকেটার শাই হোপ
০৯:১৯পিএম, ২৫ জুলাই ২০২২, সোমবার
শততম ম্যাচে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন শাই হোপ। বিশ্বের দশম ও ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে শততম ম্যাচে সেঞ্চুরি করলেন হোপ।
বিস্তারিত১০:৩২পিএম, ২৪ জুলাই ২০২২, রোববার
জিম্বাবুয়ের হারারে সোর্টস ক্লাব মাঠে অধিনায়ক হিসেবে প্রথমবার নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। মাত্র তিন ম্যাচের সিরিজের পর সময় বলে দেবে নেতৃত্ব স্থায়ী হবে কি না। সোহান নিজেও অনেক দূর ভাবতে চান না। তার পরিকল্পনা কেবল এই তিন ম্যাচ ঘিরেই। ৩০ জুলাই প্রথম ম্যাচ শুরু হবে।
বিস্তারিত১০:৩৬পিএম, ২৩ জুলাই ২০২২, শনিবার
চারশ রানের ইনিংস বলতেই কিংবদন্তী ব্রায়ান চার্লস লারার নাম সবার আগে মনে পড়ে। ওয়েস্টে ইন্ডিজের এই ক্রিকেট মহারথীর অবসরের পর ‘কোয়াড্রাপল সেঞ্চুরি’ শব্দগুচ্ছ অনেকটা হারিয়ে গিয়েছিল। ১৮ বছর পর সেই কীর্তি গড়ে লারার নামের পাশে স্থান করে নিয়েছেন স্যাম নর্থইস্ট।
বিস্তারিত০১:১৪পিএম, ২৪ মে ২০২২, মঙ্গলবার
দীর্ঘদিন ফর্মহীন থাকায় মুশফিককে নিয়ে নানা রকম কথা ছড়িয়েছিল। জাতীয় দলে তার সুযোগ পাওয়া নিয়েও ইশারা ইঙ্গিতে বিসিবি কর্তারা খোঁচাও দিয়েছেন। সেই মুশফিক এবার খাদের কিনারে পড়া দলকে টেনে নিয়ে গেছেন চূড়ায়। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজ নির্ধারণী টেস্টে ১৭৫ রানে অপরাজিত রয়েছেন মুশফিকুর রহিম। চট্টগ্রাম টেস্টেও শতক করেছিলেন তিনি।
বিস্তারিত০৩:১১পিএম, ২৩ মে ২০২২, সোমবার
চট্টগ্রাম টেস্টে ব্যাটিংয়ে ভালোই করেছিল বাংলাদেশ। কিন্তু ঢাকা টেস্টেই দৃশপট ভিন্ন। ছন্নছাড়া ব্যাটিংয়ে ধুকছে টিম টাইগার। প্রথম ইনিংসের দ্বিতীয় বলেই ক্লিনবোল্ড হয়ে সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। তার উইকেট নেন কাসুন রাজিথা। আসিথা ফার্নান্দোর পরেই ওভারেই ব্যাকওয়ার্ড পয়েন্টে তালুবন্দি হন তামিম ইকবাল।
বিস্তারিত০৫:১৮পিএম, ২১ মে ২০২২, শনিবার
কিলিয়ান এমবাপ্পে গত সপ্তাহে ঘোষণা দেন, ভবিষ্যতের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। চলতি মাসেই সেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আভাসও দেন ফরাসি এই সেনসেশন। এরপরই গুঞ্জন ওঠে পিএসজি ছেড়ে রিয়ার মাদ্রিদে যেতে পারেন এমবাপ্পে।
বিস্তারিত০৪:৫৯পিএম, ১৯ মে ২০২২, বৃহস্পতিবার
চট্টগ্রাম টেস্টে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে বাংলাদেশ। পঞ্চম দিনে এসে ম্যাচটি ড্র হয়ে যায়। এদিন শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২৬০ রান তোলে। দিনের ওভারও বেশি ছিল না। যে কারণে ম্যাচটি ড্র হিসেবেই মেনে নিয়েছে বাংলাদেশ।
বিস্তারিত০৫:৩৯পিএম, ১৮ মে ২০২২, বুধবার
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে অভিজ্ঞ ব্যাটারের নাম মুমিনুল হক। দলের প্রয়োজনে সাদা পোশাকে বহুবার নিজের জাত চিনিয়েছেন এই ব্যাটার। কিন্তু গত দুই বছর টেস্ট ক্রিকেটে মোটেও ভালো নেই মুমিনুল। তাঁর ব্যাট যেন কথাই শুনছে না। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্টেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মুমিনুল।
বিস্তারিত