রোহিত শেট্টির বাড়িতে গুলি, দায় স্বীকার করে বলিউডকে হুমকি বিষ্ণোই গ্যাংয়ের
রবিবার ভোররাতে মুম্বইয়ে বলিউড পরিচালক রোহিত শেট্টির বাড়িতে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চলচ্চিত্র মহলে। ঘটনার দায় স্বীকার করে নিষিদ্ধ বিষ্ণোই গ্যাং হুঁশিয়ারি দিয়েছে, পরবর্তী হামলা আরও ভয়াবহ হতে পারে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জুহুর শেট্টি টাওয়ারের বাইরে অন্তত পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। ঘটনার পরই বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা এক বিবৃতিতে জানায়, এটি শুধুই ‘ট্রেলার’। ভবিষ্যতে প্রয়োজনে রোহিত শেট্টির বাড়ির ভেতর ঢুকে হামলার হুমকিও দেওয়া হয়েছে। পাশাপাশি গোটা বলিউডকেই সতর্কবার্তা দিয়েছে তারা।
ঘটনার খবর পেয়ে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত বলিপাড়া।