• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে থাকছে কর ছাড়

১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে থাকছে কর ছাড়

নিজস্ব প্রতিবেদক

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেলের ওপর প্রথমবারের মতো অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে সাধারণ ব্যবহারকারীদের স্বস্তি দিয়ে ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলকে করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ১১১ থেকে ১২৫ সিসির মোটরসাইকেলে বছরে ২ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসিতে ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলে ১০ হাজার টাকা অগ্রিম আয়কর দিতে হতে পারে।

বিআরটিএর তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৪৯ লাখ। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই কর ব্যবস্থা চালু হলে রাজস্ব আয় বাড়বে। তবে সাধারণ মধ্যবিত্ত ব্যবহারকারীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

১২ মে ২০২৬, ০৫:৪২পিএম, ঢাকা-বাংলাদেশ।