দ্বিতীয় টেস্টেও অপরিবর্তিত বাংলাদেশ দল
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুর টেস্ট চলাকালেই দল ঘোষণা করা হয়। প্রথম ম্যাচের স্কোয়াড থেকে কোনো পরিবর্তন আনা হয়নি।
আগামী ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম–এ শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বৃষ্টির সম্ভাবনায় ম্যাচটি ঢাকায় সরিয়ে আনার আলোচনা থাকলেও শেষ পর্যন্ত সিলেটেই খেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়কের দায়িত্বে আছেন মেহেদী হাসান মিরাজ।
স্কোয়াডে আরও আছেন মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও ইবাদত হোসেনসহ মোট ১৫ জন ক্রিকেটার।