• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

ইরানি যুদ্ধবিমান নিয়ে গুঞ্জন, পাকিস্তানের কড়া প্রতিবাদ

ইরানি যুদ্ধবিমান নিয়ে গুঞ্জন, পাকিস্তানের কড়া প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

রাওয়ালপিন্ডির নুর খান বিমানঘাঁটিতে ইরানের সামরিক বিমান মোতায়েনের খবরকে ‘ভিত্তিহীন’ ও ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতেই এমন চাঞ্চল্যকর তথ্য প্রচার করা হচ্ছে।

সোমবার দেওয়া এক বিবৃতিতে ইসলামাবাদ জানায়, বর্তমানে পাকিস্তানে থাকা ইরানি বিমানগুলোর সঙ্গে কোনো সামরিক জরুরি পরিস্থিতির সম্পর্ক নেই। যুদ্ধবিরতির সময় স্বাভাবিক প্রক্রিয়াতেই এসব বিমান পাকিস্তানে এসেছে।

এর আগে একটি মার্কিন সংবাদমাধ্যমে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে পাকিস্তান গোপনে ইরানি সামরিক বিমানকে নিজেদের ঘাঁটিতে আশ্রয় দিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, সম্ভাব্য মার্কিন হামলা থেকে রক্ষা করতেই ইসলামাবাদ এই ভূমিকা পালন করছে।

তবে পাকিস্তান এসব অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যাচাই ছাড়া অনুমাননির্ভর তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, যার সঙ্গে বাস্তবতার মিল নেই।

বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান সবসময় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও সেই নীতিতেই অটল থাকবে।

১২ মে ২০২৬, ০৫:৪০পিএম, ঢাকা-বাংলাদেশ।