• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

হরমুজ প্রণালি নিয়ে ইরানের বিরুদ্ধে কাতারের অভিযোগ

হরমুজ প্রণালি নিয়ে ইরানের বিরুদ্ধে কাতারের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিকে রাজনৈতিক ও সামরিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান—এমন অভিযোগ তুলেছে কাতার। মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান–এর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি

তিনি বলেন, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের কারণে পুরো অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে নৌ চলাচল ব্যাহত হওয়ায় উপসাগরীয় দেশগুলো বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে।

কাতারের প্রধানমন্ত্রীর দাবি, ইরান এই গুরুত্বপূর্ণ জলপথকে অবরোধ করে আঞ্চলিক দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করছে। তিনি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হরমুজ প্রণালির মাধ্যমে হওয়ায় এই জলপথে অস্থিরতা বৈশ্বিক বাজারেও প্রভাব ফেলছে।

 

১২ মে ২০২৬, ০৫:৪৩পিএম, ঢাকা-বাংলাদেশ।