• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

মোটরসাইকেল ও অটোরিকশায় নতুন করের পরিকল্পনা

মোটরসাইকেল ও অটোরিকশায় নতুন করের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাকে প্রথমবারের মতো অগ্রিম আয়করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিসিভেদে মোটরসাইকেলে বছরে দুই হাজার থেকে ১০ হাজার টাকা এবং এলাকাভেদে ব্যাটারিচালিত অটোরিকশায় এক হাজার থেকে পাঁচ হাজার টাকা কর আরোপের প্রস্তাব রাখা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কর দিতে হবে না। তবে ১১১ থেকে ১২৫ সিসি পর্যন্ত দুই হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসি পর্যন্ত পাঁচ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলে বছরে ১০ হাজার টাকা অগ্রিম আয়কর দিতে হবে।

বিআরটিএর তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৪৯ লাখ। এর মধ্যে করযোগ্য মোটরসাইকেল থেকে বছরে প্রায় এক হাজার ৫২০ কোটি টাকা রাজস্ব আদায়ের সম্ভাবনা দেখছে সরকার।

একই সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশাকেও করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় বছরে পাঁচ হাজার টাকা, পৌরসভায় দুই হাজার টাকা এবং ইউনিয়ন পর্যায়ে এক হাজার টাকা কর দিতে হতে পারে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, নতুন কর আরোপ করা হলে সাধারণ ব্যবহারকারীদের ওপর আর্থিক চাপ বাড়বে এবং মোটরসাইকেল শিল্পে বিনিয়োগ ও বিক্রি ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে অর্থনীতিবিদদের মতে, যাদের যানবাহন কেনার সক্ষমতা আছে, তাদের কর দেওয়ার সামর্থ্যও থাকা উচিত।

১২ মে ২০২৬, ০৫:৪০পিএম, ঢাকা-বাংলাদেশ।