• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

জ্বালানি সংকটে মালয়েশিয়ায় ‘হোম-অফিস’ চালু

জ্বালানি সংকটে মালয়েশিয়ায় ‘হোম-অফিস’ চালু

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়া সরকার জ্বালানি সংকটের প্রভাব কমাতে সরকারি খাত ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ‘ওয়ার্ক ফ্রম হোম’ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে। আনোয়ার ইব্রাহিম জানান, আগামী ১৫ এপ্রিল থেকে এই নির্দেশনা কার্যকর হবে। তিনি বলেন, এটি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং জনগণকে সম্ভাব্য মূল্যবৃদ্ধির চাপ থেকে রক্ষা করার বৃহত্তর কৌশলের অংশ। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার ইতোমধ্যে জ্বালানি ভর্তুকি ও কোটা ব্যবস্থাসহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত জ্বালানি ব্যবহার কমাতে সহায়ক হবে এবং অর্থনৈতিক চাপ কিছুটা লাঘব করতে পারে।

০২ এপ্রিল ২০২৬, ০৮:০০পিএম, ঢাকা-বাংলাদেশ।