যুদ্ধ শেষ করতে স্থায়ী সমাধানের আহ্বান ইরানের
ইরান-এর পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি চলমান সংঘাতের অবসানে একটি চূড়ান্ত ও স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের ওপর আরোপিত ‘অবৈধ যুদ্ধ’-এর স্থায়ী সমাপ্তি নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। তিনি অভিযোগ করেন, কিছু আন্তর্জাতিক গণমাধ্যম ইরানের অবস্থান ভুলভাবে উপস্থাপন করছে এবং তার পাকিস্তান সফর নিয়েও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আরাগচি স্পষ্ট করেন, পাকিস্তানের প্রতি ইরানের কৃতজ্ঞতা রয়েছে এবং ইসলামাবাদ সফর প্রত্যাখ্যানের কোনো প্রশ্নই ওঠে না। তার বক্তব্যে কূটনৈতিক সমাধানের ইঙ্গিত থাকলেও যুদ্ধ বন্ধে ইরানের শর্তকে গুরুত্ব দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে।