• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

ইরান থেকে নিখোঁজ পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান

ইরান থেকে নিখোঁজ পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

ইরান-এ ভূপাতিত একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, রাতের আঁধারে পরিচালিত এই অভিযানে মার্কিন বিশেষ বাহিনী ২৪ ঘণ্টা নজরদারির পর অংশ নেয় এবং তীব্র গোলাগুলির মধ্যেই ক্রুকে উদ্ধার করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান, উদ্ধার হওয়া কর্মকর্তা কর্নেল পদমর্যাদার এবং বর্তমানে নিরাপদে আছেন। অভিযানে ডজনখানেক উন্নত অস্ত্রে সজ্জিত বিমান অংশ নেয়। যদিও ওই ক্রু কিছুটা আহত হয়েছেন, তবে তার অবস্থা স্থিতিশীল। ইরানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

০৫ এপ্রিল ২০২৬, ০৬:১৬পিএম, ঢাকা-বাংলাদেশ।