বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে ভয়াবহ প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
ইরান সতর্ক করে জানিয়েছে, তাদের বিরুদ্ধে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে আরও ‘বিধ্বংসী’ প্রতিশোধ নেওয়া হবে। দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ডের এক মুখপাত্র এ হুঁশিয়ারি দেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে জানা যায়, ভবিষ্যতে এমন হামলা হলে পাল্টা আক্রমণ আরও ব্যাপক হবে। এর আগে ডোনাল্ড ট্রাম্প ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংসের হুমকি দেন এবং হরমুজ প্রণালি খুলে দিতে তেহরানকে চুক্তিতে রাজি হওয়ার আহ্বান জানান। এর জবাবে ইরান জানায়, যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এ ধরনের পাল্টাপাল্টি হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।