মধ্যপ্রাচ্য সংকটে ভেঙে পড়তে পারে বিশ্ব সাপ্লাই চেইন
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বিশ্ব সাপ্লাই চেইন ব্যবস্থাকে বড় ঝুঁকিতে ফেলেছে। বিশেষ করে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় এর প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারে। ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করেছে। একই সঙ্গে সুয়েজ খাল ও বাব-আল মান্দেব প্রণালি-এর মতো গুরুত্বপূর্ণ রুটগুলোও ঝুঁকিতে রয়েছে। এতে জ্বালানির দাম বেড়ে যাওয়ার পাশাপাশি খাদ্য, ওষুধ ও অন্যান্য পণ্যের সরবরাহেও প্রভাব পড়ছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে।