ইরানকে এক রাতেই নিশ্চিহ্নের হুমকি ট্রাম্পের, অনড় তেহরান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন, যদি তারা চুক্তিতে রাজি না হয়। তার দেওয়া সময়সীমা শেষ হচ্ছে মঙ্গলবার রাতে। তবে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা অস্থায়ী যুদ্ধবিরতি নয়, পূর্ণ যুদ্ধ সমাপ্তি চায়। হরমুজ প্রণালি খোলার বিষয়েও অনড় অবস্থানে রয়েছে ইরান। এদিকে পাকিস্তান দুই ধাপের একটি শান্তি পরিকল্পনা দিলেও সেটিকে ‘যথেষ্ট নয়’ বলে প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। চলমান সংঘাতে তেলের দাম বেড়ে বৈশ্বিক অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। যুদ্ধের ৩৮তম দিনে ব্যাপক হামলা-পাল্টা হামলায় হতাহতের সংখ্যা আরও বেড়েছে।