ঈদুল আজহায় আমিরাতে টানা ৬ দিনের সরকারি ছুটি
আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছয় দিনের সরকারি ছুটি অনুমোদন দিয়েছে। দেশটির মন্ত্রিসভা সম্ভাব্য চাঁদ দেখার হিসাব ধরে এ সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, আগামী ২৬ মে পবিত্র হজ এবং ২৭ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে। সে অনুযায়ী ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ছুটি পাবেন দেশটির বাসিন্দারা। এর মধ্যে ২৬ মে আরাফাত দিবস এবং ২৭ থেকে ২৯ মে ঈদের ছুটি থাকবে। পাশাপাশি সাপ্তাহিক ছুটি (শনিবার ও রোববার) যুক্ত হয়ে মোট ছয় দিনের ছুটিতে পরিণত হবে। তবে চাঁদ দেখা সাপেক্ষে তারিখে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।