হরমুজে টোল বসাতে চায় ইরান, চাপে মার্কিন নৌবহর
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে টোল আরোপের পরিকল্পনা করেছে ইরান, যা যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, অঞ্চল থেকে মার্কিন বাহিনী সরানোর দাবিও তুলেছে তেহরান। এতে চাপে পড়তে পারে মার্কিন পঞ্চম নৌবহর, যা পারস্য উপসাগরসহ গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা দেখভাল করে। বিশ্লেষকদের মতে, যুদ্ধজাহাজের ওপরও টোল আরোপ করা হলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম ব্যাহত হতে পারে। গবেষক কলিন কোহ বলেছেন, এ ধরনের পদক্ষেপ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতি নতুন সংকটে পড়বে। পাকিস্তানে আসন্ন আলোচনাকে ঘিরে এ প্রস্তাব সামনে এসেছে।