• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

ইরান যুদ্ধ নিয়ে সুর পাল্টালেন ট্রাম্প

ইরান যুদ্ধ নিয়ে সুর পাল্টালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান পরিবর্তন করে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। ৩৯ দিনের সংঘাতের পর যুক্তরাষ্ট্রইরান তেহরানের ১০ দফা প্রস্তাব নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছে। ট্রাম্প জানান, হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়া হবে এবং যুক্তরাষ্ট্র সেখানে সরবরাহ ব্যবস্থাপনায় সহায়তা করবে। তিনি একে ‘বিশ্ব শান্তির জন্য বড় দিন’ বলে উল্লেখ করেন। এর আগে ট্রাম্প ইরানকে ‘প্রস্তর যুগে’ পাঠানোর হুমকি দিয়েছিলেন। যুদ্ধবিরতিকে দুই পক্ষই নিজেদের বিজয় দাবি করলেও ইরান সতর্ক করেছে, এটি স্থায়ী সমাধান নয় এবং প্রয়োজন হলে পাল্টা জবাব দিতে প্রস্তুত রয়েছে।

০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫১পিএম, ঢাকা-বাংলাদেশ।