যুদ্ধবিরতিকে ‘রাজনৈতিক বিপর্যয়’ বললেন ইসরাইলের বিরোধী নেতা
ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিকে “রাজনৈতিক বিপর্যয়” হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন। সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে লাপিদ বলেন, জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ইসরাইল আলোচনায় যথাযথ ভূমিকা রাখতে পারেনি। তিনি আরও দাবি করেন, সেনাবাহিনী দায়িত্ব পালন করলেও রাজনৈতিক নেতৃত্ব কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে। নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করার লক্ষ্য নিয়েছিলেন। তবে লাপিদের মতে, নেতৃত্বের ভুল সিদ্ধান্তে দেশটি বড় ধরনের রাজনৈতিক ও কৌশলগত ক্ষতির মুখে পড়েছে।