• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক আজ বিকেলে

পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক আজ বিকেলে

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধ পরিস্থিতি নিরসনে আলোচনার অংশ হিসেবে পাকিস্তান-এর রাজধানী ইসলামাবাদে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রইরান-এর প্রতিনিধিরা। বৈঠকটি অনুষ্ঠিত হবে সেরেনা হোটেলে। এতে অংশ নিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের সংসদ স্পিকার বাঘের গালিবাফসহ শীর্ষ কর্মকর্তারা। বৈঠকের আগে প্রতিনিধিদল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর সঙ্গে সাক্ষাৎ করবেন। সাম্প্রতিক সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির ধারাবাহিকতায় এই আলোচনা গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। উভয় পক্ষই প্রস্তাব বিনিময়ের মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা করছে।

১১ এপ্রিল ২০২৬, ০৫:১৩পিএম, ঢাকা-বাংলাদেশ।