• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ, উত্তেজনা তীব্র

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ, উত্তেজনা তীব্র

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে আবারও জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা লয়েড’স লিস্ট জানিয়েছে, মার্কিন অবরোধ পরিকল্পনা ঘোষণার পর জাহাজগুলো চলাচল বন্ধ করে দেয় এবং কিছু জাহাজ দিক পরিবর্তন করে ফিরে যায়। এর আগে সীমিত আকারে তেলবাহী ট্যাংকারসহ বিভিন্ন জাহাজ চলাচল করছিল। পরিস্থিতির অবনতিতে বর্তমানে প্রণালিতে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে এমন সংকট আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

১৩ এপ্রিল ২০২৬, ০৫:২১পিএম, ঢাকা-বাংলাদেশ।