আলোচনা ভেস্তে, মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের শঙ্কা
যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে আলোচনা ভেঙে পড়ায় মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। পাকিস্তানের ইসলামাবাদে দীর্ঘ বৈঠকেও মতপার্থক্য দূর না হওয়ায় কোনো সমঝোতা হয়নি। এর পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে নৌ অবরোধের নির্দেশ দেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। আঞ্চলিক বাসিন্দাদের মধ্যে যুদ্ধের আশঙ্কা বাড়ছে এবং অনিশ্চয়তা ঘনীভূত হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই সংকট আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক স্থিতিশীলতায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।