• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

ভারত মহাসাগরে নৌকাডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০

ভারত মহাসাগরে নৌকাডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০

আন্তর্জাতিক ডেস্ক

আন্দামান সাগর এলাকায় একটি নৌকাডুবির ঘটনায় বাংলাদেশিসহ প্রায় ২৫০ জন নিখোঁজ হয়েছেন। জাতিসংঘ-এর শরণার্থী ও অভিবাসন সংস্থার তথ্যে জানা গেছে, নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থীও রয়েছেন। বিবিসি জানায়, বাংলাদেশ থেকে মালয়েশিয়াগামী ট্রলারটি প্রচণ্ড ঝড়, উত্তাল সমুদ্র এবং অতিরিক্ত যাত্রীর কারণে ডুবে যায়। কোস্টগার্ড জানায়, ৯ এপ্রিল নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যারা সমুদ্রে ভাসমান অবস্থায় ছিলেন। উন্নত জীবনের আশায় তারা ঝুঁকিপূর্ণ এই যাত্রায় বের হয়েছিলেন বলে জানা গেছে।

১৫ এপ্রিল ২০২৬, ০৫:৪০পিএম, ঢাকা-বাংলাদেশ।