আংশিকভাবে আকাশসীমা খুলল ইরান
ইরান আংশিকভাবে তাদের আকাশসীমা আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলে দিয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বাঞ্চল অতিক্রমকারী ফ্লাইটগুলোকে সীমিতভাবে অনুমতি দেওয়া হয়েছে এবং কিছু বিমানবন্দরও পুনরায় চালু করা হয়েছে। তবে বাস্তবে আকাশপথে এখনো স্বাভাবিকতা ফিরেনি। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, সিদ্ধান্তের কয়েক ঘণ্টা পরও কোনো আন্তর্জাতিক ফ্লাইট ইরানের আকাশসীমা ব্যবহার করেনি। বরং অনেক ফ্লাইট নিরাপত্তাজনিত কারণে বিকল্প দীর্ঘ পথ বেছে নিচ্ছে। চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে বিমান চলাচলে এই সতর্কতা বজায় রয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।