• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

জাপান-এর উত্তরাঞ্চলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইওয়াতে উপকূলের কাছে উৎপন্ন এই কম্পনের পর আওমোরি প্রিফেকচারহোক্কাইডোসহ আশপাশের এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং উপকূল ও নদী এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেন। স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর প্রভাবে রাজধানী টোকিওতেও কম্পন অনুভূত হয়েছে।

২০ এপ্রিল ২০২৬, ০৫:৩১পিএম, ঢাকা-বাংলাদেশ।