• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

জয়ের পর কৃতজ্ঞতা জানিয়ে পরিবর্তনের বার্তা দিলেন বিজয়

জয়ের পর কৃতজ্ঞতা জানিয়ে পরিবর্তনের বার্তা দিলেন বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ২০২৬-এ উল্লেখযোগ্য সাফল্যের পর প্রথমবার প্রতিক্রিয়া জানিয়েছেন থালাপতি বিজয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, শুরু থেকেই তাদের দল তামিলাগা ভেত্রি কাজগাম নানা সমালোচনা ও বাধার মুখে পড়েছিল। তবে জনগণের সমর্থনেই তারা জয় পেয়েছেন। তিনি স্বচ্ছ রাজনীতি, তরুণদের ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। নির্বাচনে ১০৮টি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন, ফলে জোট গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, কংগ্রেসসহ কয়েকটি দলের সঙ্গে আলোচনা হতে পারে। এই জয়ের মাধ্যমে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

০৬ মে ২০২৬, ০৬:২১পিএম, ঢাকা-বাংলাদেশ।