এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন
রুমিন ফারহানা এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করে বলেছেন, এ ধরনের কথার কোনো ভিত্তি নেই। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে-এর বাংলা টকশোতে তিনি জানান, বিষয়টি সম্পূর্ণ গুজব। বিএনপি থেকে বহিষ্কারের পর বিভিন্ন রাজনৈতিক দল যোগাযোগ করলেও তিনি কোনো প্রস্তাব গ্রহণ করেননি। এনসিপি থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল বলে জানান তিনি। তবে কেবল সংসদে কথা বলার সুযোগের জন্য নিজের রাজনৈতিক আদর্শ বিসর্জন দেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন রুমিন। তার মতে, মত প্রকাশের জন্য অনেক প্ল্যাটফর্ম রয়েছে, তাই কোনো দলে যোগ দেওয়া প্রয়োজন নেই।