সব স্তরে শিক্ষাবৃত্তি দ্বিগুণের উদ্যোগ
দেশের প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় শিক্ষা মন্ত্রণালয় সব স্তরের শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে। প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত মেধা ও সাধারণ—উভয় ধরনের বৃত্তির মাসিক অর্থ ও এককালীন অনুদান বাড়ানো হবে। প্রায় ১০ বছর পর এ হার পুনর্নির্ধারণে সরকারের বার্ষিক ব্যয় ১৮৪ কোটি থেকে বেড়ে প্রায় ৩৬৮ কোটি টাকায় দাঁড়াবে। সংশ্লিষ্টদের মতে, এ সিদ্ধান্তে ঝরে পড়া কমবে এবং উচ্চশিক্ষায় আগ্রহ বাড়বে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-কে সংশোধিত প্রস্তাব দিতে বলা হয়েছে। বাজেট বরাদ্দ পেলে দ্রুত বাস্তবায়ন হবে। বর্তমানে প্রায় ১ লাখ ৬৯ হাজার শিক্ষার্থী এ বৃত্তির আওতায় রয়েছে।