ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল
বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা ২০২৬ সালের মে মাসের শেষ দিকে উদযাপিত হতে পারে। চাঁদ না দেখা যাওয়ায় শাওয়াল মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে এবং ২০ এপ্রিল থেকে জিলকদ মাস শুরু হবে। ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, এর পরের মাস জিলহজ-এর ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। সম্ভাব্য হিসাব অনুযায়ী, জিলহজ মাস ১৯ মে শুরু হলে ২৮ মে ঈদ হতে পারে; আর জিলকদ ৩০ দিনে হলে ঈদ হবে ২৯ মে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে জাতীয় চাঁদ দেখা কমিটি চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।