• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

এলপিজির দাম আবার বাড়ল

এলপিজির দাম আবার বাড়ল

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবার বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন ঘোষণা অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা, যা রোববার সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে। এর আগে গত ২ এপ্রিল একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৭২৮ টাকা। পাশাপাশি অটোগ্যাসের দামও বৃদ্ধি পেয়ে প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা হয়েছে, যা আগে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করেই এ মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে ভোক্তাদের ব্যয় বাড়লেও সরবরাহ স্থিতিশীল রাখার লক্ষ্য রয়েছে।

১৯ এপ্রিল ২০২৬, ০৬:১৩পিএম, ঢাকা-বাংলাদেশ।