• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

রাবিতে শিক্ষার্থীকে ছুরিকাঘাত, প্রতিবাদে বিক্ষোভ

রাবিতে শিক্ষার্থীকে ছুরিকাঘাত, প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয়-এ এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দুই শিক্ষার্থী হাসান ও আজাহারের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা হাসিবের বিরুদ্ধে। বুধবার প্যারিস রোড এলাকায় শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করে দোষীদের শাস্তি দাবি করেন। ভুক্তভোগীদের অভিযোগ, পূর্ব বিরোধের জেরে অতর্কিত হামলা চালানো হয় এবং এতে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীরা দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। রাকসু নেতারাও কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বলেন, এমন ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে শিক্ষার্থীরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৬পিএম, ঢাকা-বাংলাদেশ।