• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

ডিজেল-সারের সংকটে চাপে কৃষি, দিশেহারা কৃষক

ডিজেল-সারের সংকটে চাপে কৃষি, দিশেহারা কৃষক

নিজস্ব প্রতিবেদক

দেশে ডিজেল ও সারের সংকট কৃষি খাতে নতুন করে চাপ সৃষ্টি করেছে। ভরা মৌসুমে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় উৎপাদন নিয়ে উদ্বেগ বাড়ছে। ইউরিয়া সারের নির্ধারিত দাম ১,৩৫০ টাকা হলেও অনেক এলাকায় তা ১,৮০০ থেকে ২,০০০ টাকায় বিক্রি হচ্ছে। গ্যাস সংকটে অধিকাংশ সার কারখানা বন্ধ থাকায় সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। একই সঙ্গে ডিজেলের দাম বৃদ্ধি ও সংকট সেচব্যবস্থাকে বিপর্যস্ত করছে। ফলে কৃষকদের উৎপাদন ব্যয় বেড়ে লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে। সরকারি সংস্থাগুলো পর্যাপ্ত মজুতের কথা বললেও মাঠপর্যায়ে ভিন্ন চিত্র পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে খাদ্য উৎপাদন ও বাজারে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৬পিএম, ঢাকা-বাংলাদেশ।