দুদক পরিচয়ে ঘুষ দাবি, গাইবান্ধায় প্রতারক আটক
গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা পরিচয়ে ঘুষ দাবি করার অভিযোগে জাফরুল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার সকালে জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জাফরুল্লাহ নিজেকে দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে অফিসে প্রবেশ করেন। পরে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করেন।
তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে অফিসের কর্মকর্তারা পরিচয় যাচাইয়ের চেষ্টা করেন। একপর্যায়ে তিনি ভুয়া পরিচয় ব্যবহার করছেন বলে নিশ্চিত হওয়া যায়। এরপর স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে দুদকের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে আসছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।