• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

জামায়াত ক্ষমতায় এলে পরিবারতন্ত্রের রাজনীতি থাকবে না: শফিকুর রহমান

জামায়াত ক্ষমতায় এলে পরিবারতন্ত্রের রাজনীতি থাকবে না: শফিকুর রহমান

জেলা প্রতিনিধি

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে পরিবারতন্ত্রের রাজনীতির অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার যশোর ঈদগাহ ময়দানে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শফিকুর রহমান বলেন, অতীতের ‘বস্তাপচা রাজনীতি’ পরিহার করে জামায়াত নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায়, যেখানে জনগণের কল্যাণই হবে মূল লক্ষ্য।

ক্ষমতায় গেলে যশোরকে সিটি করপোরেশনে উন্নীত করা, ৫০০ শয্যার হাসপাতাল স্থাপন এবং যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তিনি। বিএনপির সমালোচনা করে জামায়াতের আমির প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান এবং বলেন, দলীয় শৃঙ্খলা ছাড়া দেশ পরিচালনা সম্ভব নয়। সভা শেষে যশোরের ছয়টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫০এএম, ঢাকা-বাংলাদেশ।